২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজানিয়ার প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

তানজানিয়ার ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 11:21 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

সোমবার দেশটির এয়ারফোর্স কমান্ডার মেজর জেনারেল ফেস্ট্রো উলোমির নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি তানজানিয়া ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশে তাদের সফর আয়োজনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

বিপুল জনসংখ্যার বাংলাদেশে কিভাবে খাদ্য সমস্যা মোকাবেলা করা হয়- তানজানিয়ার প্রতিনিধি দলের এেই প্রশ্ন ছিল রাষ্ট্রপতির কাছে।

আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ কৃষিখাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।”

তানজানিয়া কৃষি উন্নয়নে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে পারে বলেও প্রতিনিধি দলকে জানান রাষ্ট্রপতি।