২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক হলেন পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য নিয়ে ‘বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে’ অন্তর্ভুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসাইন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক প্যানেলে কাউকে অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট বিষয়ে তার তাত্ত্বিক সক্ষমতা, অভিজ্ঞতা, জ্ঞানভিত্তিক প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নেয়া হয়।

বাংলাদেশের মানুষের কাছে ‘পুতুল’ নামে সমধিক পরিচিত সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে অন্তর্ভুক্তির বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কার্যত সায়মা ওয়াজেদ হোসেনের উদ্যোগেই জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অটিজম নিয়ে দুটি পৃথক নীতিমালা গ্রহণ করেছে, যাতে সদস্য দেশগুলোর প্রতি নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্তদের কল্যাণে কাজ করতে আহ্বান জানানো হয়েছে।

মনস্তত্ত্ববিদ সায়মা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’ এর পরামর্শক হিসেবে কাজ করেন।

২৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের ওই বিশেষজ্ঞ প্যানেলে চার বছর কাজ করবেন সায়মা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী, বিশেষজ্ঞদের এই প্যানেলটি সংস্থা প্রধানকে সরাসরি  ‘যথাযথ,তাৎক্ষণিক এবং অনুরোধের প্রেক্ষিতে’ যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিতে পারে।

পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে জানানো এবং কৌশলগত পরামর্শও দেয় এই বিশেষজ্ঞ প্যানেল।  তবে এর বিনিময়ে কোন অর্থ বা পারিশ্রমিক পান না প্যানেলভুক্ত বিশেষজ্ঞরা।  

পুরনো খবর:

অটিজম নিয়ে এশিয়ায় সমন্বিত উদ্যোগ চান সায়মা
অটিস্টিকদের কর্মক্ষম করে তোলার আহ্বান সায়মার