২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রসহ দুজন অপহৃত

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে এক স্কুলছাত্রসহ দুইজনকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

তারা হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি ভি জে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আবিদ ওরফে অভি ( ১২) ও ওই গ্রামের লিটন ( ১৮)।

আবিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার নূর নগর গ্রামের সুজন মিয়ার ছেলে। লিটন শিবপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

সোমবার সন্ধ্যা ৭টায় জানান চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সদর/সার্কেল) মো. কামরুজ্জামান জানান, পর্যন্ত অপহৃতদের কাছ থেকে কোনো ফোন আসেনি।

“অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে শিবপুর গ্রামে টেলিভিশনে আইপিএল ক্রিকেট খেলা দেখছিল গ্রামবাসীরা।

রাত সাড়ে ১০টার দিকে ৮-১০জন দুর্বৃত্ত গ্রামে শাহাদত হোসেনের বাড়িতে ঢুকে পানি খেতে চায়। এ সময় শাহাদৎ হোসেনের নাতি আবিদ তাদের পানি দেয়।

দুবৃর্ত্তরা আবিদকে খাসকররা এলাকার রাস্তা চিনিয়ে দিতে বললে সে ওই গ্রামের লিটনকে ( ১৮) ডাকে।

আবিদ ও লিটন রাস্তা চিনিয়ে দিতে কিছুদুর এগিয়ে গেলে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গত ৩০ মে আবিদের কুয়েত প্রবাসী মামা ফারুক হোসেন দেশে ফেরেন।  

মামাকে দেখতে আবিদ নানা বাড়ি বেড়াতে গিয়েছিল বলে অপহৃত আবিদের মা আকলিমা খাতুন জানান।