ট্রেনের টিকিট ৫ দিনের আগে নয়
আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট আগে ১০ দিন আগে পর্যন্ত কেনা গেলেও সে নিয়ম পরিবর্তন করছে রেলপথ মন্ত্রণালয়।
নতুন নিয়ম অনুযায়ী, ৫ দিনের আগে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে না।
আগামী ১১ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “যাত্রীদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রয়ের বর্তমান সময়সীমা ১০(দশ) দিনের পরিবর্তে ৫(পাঁচ) দিন পূর্বে নির্ধারণ করা হয়েছে।”
বেশি আগে টিকিট বিক্রি হলে কালোবাজারির সুযোগ তৈরি হয় বলে অনেকের অভিযোগ।
