নীলফামারীতে যুবকের লাশ উদ্ধার
নীলফামারীর জলঢাকা উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি এলাকায় তিস্তার চরে বালুতে পুতে রাখা লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনিরুজ্জামান মনি (২২) ডিমলা উপজেলার সোনাখুলি কলোনি পাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
ঘটনাস্থল থেকে গোলমুন্ডা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আব্দুল বাকির বলেন, সকালে স্থানীয়রা বালুতে অর্ধেক পুতে রাখা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনা নিশ্চিত করে বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যানের দেয়া সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
