২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল সদরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:55 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার দুপুর ১২টার দিকে শহরের বিশ্বাস বেতকা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৩৫) সখীপুর উপজেলার বোয়ালী গ্রামের নায়েম উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সখীপুর থেকে রফিকুল ও আরো একজন মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। শহরের বিশ্বাস বেতকা এলাকায় গোডাউন ব্রিজের কাছে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এ সময় রফিকুল ছিটকে রাস্তায় পড়লে সরকারি সা’দত কলেজের একটি বাসে নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।