২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে চা বাগানে সংঘর্ষে গুলিবিদ্ধ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নাহার চা বাগানে শ্রমিকদের সঙ্গে খাসিয়াদের সংঘর্ষে গুলিবিদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:37 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে মারা যায় নিতাই চাষা (৪০)।

তার মৃত্যুর খবরে সকাল থেকে বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি বাগানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার নাহার চা বাগানের শ্রমিকদের সঙ্গে খাসিয়াদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন চা শ্রমিক নিতাই চাষা ও বাগানের করণিক ও টিলা বাবু ডিএম নাইম (৩২)।