২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘ডাকাতের’ হামলায় আহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে ‘ডাকাতের’ হামলায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শ্রমিক আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:36 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

দৌলতপুরের খলিশাকুন্ডি পুলিশ ক্যাম্পের এসআই মুকিব-উর রহমান জানান, রোববার রাত আড়াইটার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে ‘মণ্ডল এসি-জেডি’ নামের প্রতিষ্ঠানটিতে এ হামলার সময় চারটি বোমার বিস্ফোরণও ঘটায় ২৫/৩০ জন মুখোশধারী ডাকাত।

এ সময় শ্রমিকদের কাছে থাকা ১০টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় আহতরা হলেন, নৈশপ্রহরী মোতালেব ও শ্রমিক কালু। এর মধ্যে মোতালেবকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে দৌলতপুর থানার ওসি এনামূল হক ঘটনাটি ডাকাতি নয় জানিয়ে বলেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু দুর্বৃত্ত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে বা লুন্ঠিত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে পারেনি বলে জানান ওসি।