২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার পতাকা তুলতে গিয়ে তড়িতায়িত হয়ে মৃত্যু

বিশ্বকাপের আগে ফুটবল উন্মাদনায় মত্ত বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে রাজধানীর আদাবরে এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 08:26 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

রোববার বিকালে আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় দুর্ঘটনায় মারা যাওয়া কিশোরের নাম নাজিম উদ্দিন (১৬)।

নাজিম একজন দুধ বিক্রেতা বলে তার আলাউদ্দিন পুলিশকে জানিয়েছেন। তার বাবার নাম মোতালেব উদ্দিন। তাদের বাড়ি ভোলার বোরহান উদ্দিনের গংগাপুরে।

আলাউদ্দিন জানান, বিকালে একটি টিনশেড দোতলা বাড়ি থেকে আর্জেটিনার একটি বড় পতাকা রাস্তার এপাশ থেকে ওপাশে লাগানোর সময় নাজিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান নাজিম।

নাজিমকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,সন্ধ্যা সোয়া ৬টার দিকে নাজিমকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।