২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় সিডিএকে নোটিস

চট্টগ্রামের ফৌজদারহাট সিলিমপুরে পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম স্বাক্ষরিত নোটিসটি সিডিএ’র প্রধান প্রকৌশলী ও সচিব বরাবর পাঠানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক হারুনুর রশিদ খান পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলিমপুর আবাসিক এলাকায় আবাসিক এলাকা গড়ে তোলার জন্য পাহাড় কাটছিল সিডিএ।

“অধিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শনে প্রাথমিকভাবে এর প্রমাণ পাওয়া গেছে।”

নোটিসে আগামী ৪ জুন অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে শুনানিতে অংশ নেয়ার জন্য সিডিএ’র প্রধান প্রকৌশলী ও সচিবকে বলা হয়েছে।