গাজীপুরে অপহৃত শিশু দুদিন পর টাঙ্গাইলে উদ্ধার
গাজীপুর থেকে অপহরণের দুদিন পর এক শিশুকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার দেওলা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের সালবড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে সবুজ আলম (৩০) ও গাজীপুরের কাশিমপুর ভবানীপুর এলাকার ওয়াসিম রায়হান (২৭)।
এ ঘটনায় জাকির ওইদিনই জয়দেপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, সকালে বাসস্ট্যান্ড থেকে অপহরণকারী সবুজকে গ্রেপ্তার করে কালিহাতি থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুসারে দুপুর ১টার দিকে দেওলা কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঝুমুরকে উদ্ধার করা হয়।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেলে কাশিমপুরের ভবানীপুর এলাকা থেকে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।
