২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ২৫

গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২৫ শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 01:13 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ওই কারখানার মহাব্যবস্থাপক (অ্যাডমিন) মো. আজিজুর রহমান বলেন, কারখানার সপ্তম তলার সার্কিট ব্রেকার স্পার্ক করায় আগুনের ঘণ্টা বেজে ওঠে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ওই শ্রমিকরা আহত হন।

আহত শ্রমিকদের মধ্যে ওভেন সেকশনের অপারেটর তামান্না (১৯), নুরুন্নাহার (২৫), হেলপার শাহনাজ বেগম (২২), সামসুন্নাহার (২৮), অপারেটর রাশিদা বেগম (২৫) ও ক্লিনার জামিলা খাতুনকে (৩৫) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, আহতদের মধ্যে এক শ্রমিকের মারা যাবার গুজবে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ শিল্পপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।