২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।  

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 07:07 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার রাতে প্রদীপ বর্মণকে (২৬) আটক করা হয়। শনিবার দুপুরে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার এএসআই আশরাফুল আলম জানান, আটক ব্যক্তি ভারতের দার্জিলিং জেলার মাটিগাড়া থানার রানা কলোনির বাসিন্দা। তিনি গত ১৯ মে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং এরপর একই জেলার বীরগঞ্জ উপজেলায় বোনের বাড়ি ওঠেন।

এএসআই আশরাফুল আরো জানান, পরে হিলি সীমান্ত দিয়ে প্রদীপ ভারতে ফেরত যেতে না পেরে দহগ্রাম সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে দহগ্রাম পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে প্রদীপ বর্মণের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।