টেকনাফে স্বর্ণসহ মিয়ানমারের নারী আটক
কক্সবাজারে টেকনাফ থেকে চারটি স্বর্ণের বারসহ মিয়ানমারের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফের বিজিবি ৪২ ব্যটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নাজমুস সাদাত সৌম্য জানান, ট্রনিজিট ঘাটে নিয়মিত টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে ট্রানজিট পাশের মাধ্যমে আসা যাত্রীদের তল্লাশি চালায়।
এ সময় চারটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করা হয়। ওই স্বর্ণের ওজন ৬৬৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৩ লাখ ৩৫ হাজার ৫ শত ১৮ টাকা বলে তিনি জানান।
এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
