শাহজালালে ২ কেজি সোনাসহ আটক ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কেজি সোনাসহ নয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকরা হলেন- আতাউর রহমান, আতোয়ার, জাকির হোসেন, আলী হোসেন, রফিকুল শাহ, কামরুল ইসলাম, বাহাউদ্দিন, দেলোয়ার হোসেন ও মো. লিটন।
ফাইল ছবি
“শুল্ক ফাঁকি দিয়ে তারা বিমানবন্দর ছেড়ে যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ হলে বিমানবন্দরের বাইরে দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাদের তল্লাশি করে।”
তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি ৮৬৭ গ্রাম।
আটক সোনার আনুমানিক দাম ৯০ লাখ টাকা জানিয়ে এপিবিএন কর্মকর্তা আলমগীর বলেন, নয়জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
