২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সেন্ট জোসেফ চার্চে অ্যাংলিকান চার্চ প্রধান

সাভারের আনন্দপুরে সেন্ট জোসেফ চার্চ পরিদর্শন করেছেন অ্যাংলিকান চার্চের প্রধান আর্চ বিশপ অব ক্যান্টারবেরি মোস্ট রেভারেন্ড জাস্টিন ওয়েলবি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 10:24 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

শুক্রবার সকালে তিনি স্ত্রী মিসেস ক্যারোলাইন ওয়েলবি এবং বাংলাদেশের অন্যতম চার্চ ক্যানন ডেভিড পোর্টারকে সঙ্গে নিয়ে সেন্ট জোসেফ চার্চে আসেন।

এ সময় তাকে স্বাগত জানান চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ পল এস সরকার।

জাস্টিন ওয়েলবি এ সময় সেন্ট জোসেফ চার্চে পবিত্র প্রভুর ভোজের উপাসনা পরিচালনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ ছাড়াও ধর্মীয় বিভিন্ন আচার পালন করা হয়।

পরিদর্শনকালে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, চার্চ অব বাংলাদেশের ডেপুটি মডারেটর বিশপ স্যামুয়েল এস সানস্কি প্রমুখ উপস্থিত ছিলেন।