২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

নিখোঁজের এক সপ্তাহ পর মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:47 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তেওতা জমিদার বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে টুটুল মিয়ার (১২) লাশ পাওয়া যায়। টুটুল পার্শ্ববর্তী দুয়ারা গ্রামের আরমান মিয়ার ছেলে।

শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় টুটুল। তবে বিষয়টি থানায় অবহিত করা হয়নি।

বিকালে জমিদার বাড়ির পরিত্যক্ত ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে গিয়ে শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয় তারা।

ওসি রকিবুজ্জামান আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্তে শিশুটির হত্যার কারণ জানা যায়নি।