২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাণীনগরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরের একটি হত্যা মামলার পলাতক আসামি ও জেএমবি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

উপজেলার আবাদপুকুরের বগারবাড়ি বাজার থেকে বৃহস্পতিবার রাতে মাখন হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে খেজুর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও জেএমবির সক্রিয় সদস্য মাখনকে গ্রেপ্তার করা হয়। 

মাখন রাণীনগরের ২০০৪ সালের আলোচিত খেজুর হত্যা মামলার আসামি এবং জেএমবির সক্রিয় সদস্য।

২০০৪ সালে উপজেলার সিম্বা গ্রামের প্রয়াত সেকেন্দার আলী মাস্টারের ছোট ছেলে ইদ্রিস আলী ওরফে খেজুর খুন হন।

মাখন রাণীনগরের লোহাচূড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।