রাষ্ট্রপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত অ্যালব্রেখট কোনৎসে।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ঢাকায় জার্মানির এই রাষ্ট্রদূত।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জার্মানির সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ জার্মানির সঙ্গে বন্ধুত্বকে খুবই গুরুত্ব দেয়।
কোনৎসে বলেন, বাংলাদেশে তার কাজের সময়কাল তিনি উপভোগ করেছেন। এসময় তাকে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানান তিনি।
