২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের মুখোমুখি ইয়াজউদ্দিনের ছেলে

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:56 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

২০০৯-১০ সালের দিকেও ওই ঘটনার সময়কার পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান এস্টেট কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তদন্ত করতে দুদককে বলা হয়েছে।

অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। তিনি ২০১২ সালে মারা যান। 

রেলের জমি ইজারা নিয়ে গড়ে তোলা একটি সিএনজি স্টেশনের অংশীদারিত্ব হস্তাস্তর নিয়ে তদন্তের মুখোমুখি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ।

তিনি যাদের কাছে অংশীদারিত্ব হস্তান্তর করেছেন, তারা প্রতারণার অভিযোগ নিয়ে হাই কোর্টে আসেন। 

অভিযোগে বলা হয়,‘৫ বছর পর পর নবায়ন শর্তে ১৫ বছরের জন্য ২০০৩ সালে ইমতিয়াজ রেলওয়ের কাছ থেকে ৩৩ শতাংশ জমি ইজারা নেন, যা কুড়িল ফ্লাইওভারের প্রকল্প এলাকায় পড়েছে। পরে ওই জমিতে ঢাকা সিএনজি এন্ড ফুয়েল ফিলিং কোম্পানি স্থাপন করা হয়।

“২০০৭ সালের পর ২০১০ সালেও চুক্তি নবায়ন করেন ইমতিয়াজ। তবে তার আগে ২০০৯ সালে তিনি ওই কোম্পানির অংশীদারিত্ব তিন ব্যক্তির নামে (মাহবুবুর রহমান, জসিমউদ্দিন ও মোতাফিজুর রহমান) হস্তান্তর করেন।”

ওই জমি কুড়িল ফ্লাইওভার প্রকল্পে পড়েছে বলে রাজউক ওই প্রকল্পের অংশ বিশেষ উচ্ছেদ করে। এর মধ্যে হাই কোর্ট এসে রিটেআবেদন করেন জসিম।

রাজউকের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু অভিযোগ করেন, ২০০৯ সালে কোম্পানির অংশীদারিত্ব হস্তান্তর করে ২০১০ সালে চুক্তি নবায়নের মাধ্যমে ইমতিয়াজ প্রতারণা করেছেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুস সামাদ ও ব্যারিস্টার ফজলে নূর তাপস।