২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নকল ওষুধ কারখানায় সিলগালা, নয় জনকে সাজা

গুড়-চিনি দিয়ে তৈরি শক্তির্ধক ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৯ জনকে সাজা দিয়েছে ভ্র্যম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় ‘এস এফ ল্যাবরেটরী লিমিটেড’ নামের ওই কারখানায় এ অভিযান চালিয়ে

বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

আটককৃতরা হচ্ছেন মনির হোসেন (৩৮) মামুন (২৩), মুকুল (২৪), এনামুল (১৮), আলমগীর (২৩), ইউসুফ (২০), আমিনুল (২৭), জাহাঙ্গীর (২০) ও মোজ্জাম্মল (২৩)। তারা সবাই কারখানাটির কর্মচারী।

এদের মধ্যে প্রথম জনকে এক বছরের এবং অন্যদেরকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বেশ কিছু দিন ধরে নকল ওষুধ উৎপাদন করে বাজারজাত করে আসছিল।

কারখানায় অভিযান চালিয়ে কমপক্ষে ২৫ হাজার বোতল নকল ওষুধ জব্দ করা হয়। সিলগালা করে দেয়া হয়েছে কারখানাটি।

তিনি বলেন, “গুড়-চিনি, আটা ও অন্যান্য উপকরণ ময়লা ড্রামের পানিতে গুলিয়ে তৈরি করা হয় শক্তিবর্ধক বিভিন্ন ওষুধ।

জব্দ করা ওষুধ কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।

তবে কারখানার মালিক আব্দুল জব্বারকে পাওয়া না যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।