চট্টগ্রামে কার্টুনের আন্তর্জাতিক উৎসব
‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ স্লোগান নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ-২০১৪।
বৃহস্পতিবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে উৎসবের উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী।
উৎসবের আয়োজক চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশের (সিসিবি) পরিচালক রবিউর ইসলাম রনি জানান, শিশুদের নির্মল বিনোদনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষার ব্যবস্থা করতেই এ আয়োজন।
প্রর্দশনী শিশুদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
উৎসব প্রাঙ্গণে শিশুদের বিনোদন দিতে জড়ো হয় মীনা-রাজু-মিঠুর মতো বিভিন্ন কার্টুন চরিত্র।
আগামী শনিবার উৎসব শেষ হবে।
