২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে যুবকের গলাকাটা লাশ

রাজধানীর মিরপুরে এক যুবককে গলা কেটে খুন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

নিহত মিজানুর রহমান (২৬) একটি চায়ের দোকান চালাতেন। সেই সঙ্গে তিনি তিনি যুবলীগ করতেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

১৮৯ সেনপাড়ায় বাবা ও ভাইয়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন মিজান। ওই বাসার কাছেই তার গলাকাটা লাশ পাওয়া যায় বলে কাফরুল থানার এসআই মেহেদী হাসান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই মো. মামুন বলেন, “আমরা ১১ বছর ধরে এই এলাকায় থাকি। আমার ভাই যুবলীগের কর্মী ছিল। কয়েক মাস আগে সে পদ পেতে চেষ্টা করছিল।”

কী কারণে মিজানকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি মামুন।

“তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। কেন তাকে মেরে ফেলা হল, তা পুলিশ তদন্ত করে বের করুক। আমরা তা চাই।”