মানিকগঞ্জে যুবকের লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
