বিদ্যুৎ চুরি করায় এক নারী কারাগারে
বিদ্যুৎ চুরি করার অপরাধে এক নারী গ্রাহককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড করেছ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খালেদুল ইসলাম বলেন, “হুকিং করে বিদুৎ চুরির অপরাধে মুন্নীকে আদালত ১ লাখ ২০ হাজার ৫২৯ টাকা টাকা জরিমানা করে।
“কিন্তু জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করে।”
পরে আটক মুন্নিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে এ দিন মহানগরীর মোগরখাল এলাকা আইয়ুব আলী খানকে ১ লাখ ২০ হাজার ৫২৯ টাকা, শুক্কুর উদ্দিনকে ১ লাখ ৫৪ হাজার ৬৩৭ টাকা, শরিফা খাতুনকে ১ লাখ ১০ হাজার ৮২৬ টাকা, সাহেরা বেগমকে ১ লাখ ৮০ হাজার ৩৩ টাকা এবং ভোগড়া এলাকার সাহাজ উদ্দিনকে ১ লাখ ৮০ হাজার ৪৪ টাকা ও সফি উদ্দিনকে ২ লাখ ৪০ হাজার ৫৫৮ টাকা জরিমানা করা হয়।
অন্যরা ওই জরিমানার টাকা পরিশোধ করায় আদালত তাদের কোন দণ্ড প্রদান করেননি বলে জানান ডিজিএম খালেদুল ইসলাম।
