ভারতে পাচারের সময় বেনাপোলে আটক ১০
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকান থেকে এদের আটক করা হলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আটককৃতরা হলেন, হেনা বেগম (২৮), রাহেলা খাতুন (৪৫) ও মরিয়ম বেগম (২৮), মোজাম হোসেন (১১), নূর মোহাম্মদ (১০), মুর্তোজা আলি (১২), তোহা মিয়া (৬), তানজিলা খাতুন (১৫), সাবিয়া সুলতানা (১৬) ও আকলিমা খাতুন (১৪)।
এদের সবার বাড়ি নড়াইলের বিভিন্ন উপজেলায়।
লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
