২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 11:48 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার ভোরে বাকলিয়া থানার রাজাখালী সেতুর সামনে এ দুর্ঘটনায় নিহতের মো. ইমরান(১৮) বাগেরহাটের মংলা উপজেলার নোয়াবাড়ি এলাকার নোয়াব আলীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া বলেন, সকালে রাজাখালী ব্রিজের উপর একটি ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ইমরানকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।