২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অটবি অ্যাড মেকার’র শিরোপা আইবিএ’র ‘টিম পোটার’র

শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিযোগিতা ‘অটবি এ্যাড মেকার ২০১৪’ এর চ্যাম্পিয়ন হয়েছে আইবিএ এর দল ‘টিম পোটার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 11:54 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

বুধবার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজনটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়, যার আয়োজক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ইয়াং সোসাইটি (ইয়েস) ও অটবি।

প্রতিযোগিতায় ২য় হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘আনপ্রোফেশনাল’ আর ৩য় হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস এর দল ‘অপেরা মিনি’।

অনুষ্ঠানে বিজয়ী দলকে এক লাখ টাকা, ২য় ও ৩য় দলকে ৪০ হাজার করে টাকার চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিন ইউ সরকার এবং ট্রাস্টি বোডের সদস্য বেনজির আহমেদ।

চূড়ান্ত পর্বের আয়োজন শুরু হয় বুধবার দুপুর ২টায় যাতে অংশ নেয় ১১টি দল। প্রতিটি দলে দুই জন করে সদস্য ছিলেন।

প্রত্যেকটি দল একটি টেলিভিশন বিজ্ঞাপনসহ মার্কেটিং স্ট্র্যাটেজির ওপরে একটি প্রেজেন্টেশন দেয়।

তাদের বিজ্ঞাপন ও মার্কেটিং স্ট্র্যাটেজি বিচার করার জন্য উপস্থিত ছিলেন বিজ্ঞাপন নির্মাতা অভিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকী, গ্রে অ্যাডভারটাজিং এর গাউসুল আলম শোভন এবং অটবির পরিচালক সোহানা নূর।

আয়োজকরা জানান, বাংলাদেশের ৭৫টি বিশ্ববিদ্যালয়ের ৫৭২টি দল এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে অংশ নেয়। তাদের মধ্যে থেকে বাছাই করা সেরা ১১টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পায়।

এই আয়োজন সহযোগী ছিল টয়োটা নাভানা ও গ্রে অ্যাডভারটাইজিং। মিডিয়া পার্টিনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিজয়ীদের পুরস্কার দিয়ে অটবির পরিচালক সোহানা নূর বলেন, “এখানে তরুণ শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেছে। এদের মধ্যে কেউ একজন হয়ত ভবিষ্যতে দেশকেও পরিবর্তন করতে পারবে। তাই চিন্তা করা অব্যাহত রাখতে হবে।”

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিন ইউ সরকার বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাবের আয়োজন ভবিষ্যতে অন্যদের পথ দেখাবে বলে আমি আশা করি।”