রুয়েটের নতুন উপাচার্য রফিকুল ইসলাম বেগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম বেগ।
নতুন উপাচার্য বলেন, চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সততার সঙ্গে তিনি দায়িত্ব পালন করে যাবেন।
২০১৩ সালের ২০ মার্চ থেকে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে আসেন উপউপাচার্য মো. মর্তুজা, যাকে এখন অব্যাহতি দেয়া হয়েছে। তখন থেকেই উপউপাচার্যের পদটি শূন্য ছিল। এখন তিনি স্বপদে ফিরে যাবেন।
