নূর হোসেনের ‘আশ্রয়দাতা’ মশিউর হেফাজতে
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ‘আশ্রয়দাতা’ মশিউরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হাজির করে তাকে পাঁচ দিনের হেফাজতের আবেদন করা হয়, আদালত চার দিন মঞ্জুর করে।
মঙ্গলবার যশোরের শার্শা থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয় বলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান জানান।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। কয়েকদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়।
নূর হোসেনের ‘আশ্রয়দাতা’ মশিউর গ্রেপ্তার
