২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া ও ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ধানতুলিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের  মেয়ে হ্যাপি বেগম (১৪) এবং একই ইউনিয়নের ছেদিয়ারকান্দি গ্রামের মো. তাজু মিয়ার ছেলে সুরত আলী (৩৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে হ্যাপি ঘটনাস্থলেই মারা যায়। সুরত আলীর মৃত্যু হয় বাজারে যাওয়ার পথে ফকির দিয়া এলাকায়।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।