২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে কুরিয়ার পার্সেলে দেড় কেজি সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা মোবাইল ফোনের চার্জারের একটি পার্সেল থেকে ১২টি সোনার বার ও ২১টি হার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের কার্গো কুরিয়ার সার্ভিস এলাকায় এসব সোনা উদ্ধার করা হয় বলে জানান শুল্ক বিভাগের সহকারী কমিশনার কামরুল হাসান।

অ্নুমানিক দেড়কেজি ওজনের এসব সোনার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

কামরুল হাসান বলেণ, থাইল্যান্ড থেকে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বায়তুল মোকাররমের নিউ খান ইলেকট্রনিক্সের নামে পার্সেলটি এসেছিল।

কার্গো কুরিয়ার সার্ভিস এলাকায় শুল্ক কর্মকর্তারা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী স্ক্যানিং করার সময় পার্সেলে সোনার অস্তিত্ব ধরা পড়ে, বলেন এই শুল্ক কর্মকর্তা।

দোকানটির কেউ মালামাল নিতে আসলে তাদের জিজ্ঞাসা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।