২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:10 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার সদর উপজেলার চিলোকুট গ্রাম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইয়াছিন (২৮) শহরের উত্তর পৈরতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আব্দুর রব জানান, ইয়াছিন মঙ্গলবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। দুপুরে স্থানীয়রা ওই গ্রামের একটি জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।