চট্টগ্রামে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
১০ বছর বয়সী এক শিশুকে ফুঁসলিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন ধর্ষক মো. ছগিরকে কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের জানান, মামলার পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি ছগির বর্তমানে কারাগারে আছেন।
ওই বছরের ২০ মার্চ বন্দর থানায় একটি মামলা করেন শিশুটির বাবা। একই বছরের ৩ মে মামলার অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই খলিলুর রহমান। ১৬ অগাস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
মামলার রায় ঘোষণার পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তাকে বারবার নোটিস দেয়া সত্ত্বেও সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান পিপি এম এ নাসের।
