২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের বাধা কাটলো

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ওপর হাই কোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 09:09 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন।

গত রোববার হাই কোর্টের একটি বেঞ্চ ওই নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। রিটকারীর পক্ষে ছিলেন এএম আমিন উদ্দিন।

পরে মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ চেম্বার জজ স্থগিত করে দিয়েছেন। আগামী ৪ জুন এই নির্বাচন হতে আর কোনো বাধা নেই।

ওই দেশের সারা দেশে একত্রে নিরাচন অনুষ্ঠিত হবে, বলেন মোতাহার।

একইদিনে সারা দেশে সকল কমিটির নির্বাচন হতে পারে না- এই যুক্তিতেই হাই কোর্ট এই নির্বাচন স্থগিত করে।

গত ১৯ মার্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করে সরকার। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৪ জুন সংসদের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনের কথা রয়েছে।