২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়ে মারা গেলেন গাইবান্ধার দৃষ্টিহীন কাজলী

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি গ্রামে আগুনে পুড়ে দৃষ্টিহীন এক নারী মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 07:37 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার রাতে রান্নাঘর থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে মারাত্মকভাবে দগ্ধ হন কাজলী বেগম (৫৫)। এলাকাবাসী তাকে উদ্ধার করলেও রাতেই মারা যান তিনি।

কাজলী ওই উপজেলার যমুনা নদীর চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচণ্ডি গ্রামের মৃত কদম আলীর স্ত্রী।

ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি)মামলা হয়েছে।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন কাজলীর প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, রাত ১১টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন ছড়িয়ে পড়ে কাজলীর বাড়ির দুটি খড়ের ঘর, একটি গাভি ও ঘড়ে থাকা মালামাল পুড়ে যায় বলে জানান তিনি।

এ সময় ঘুমিয়ে থাকা কাজলীর শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়।