২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে ৩ দেশের ফুটবল জার্সি উপহার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী বিশ্বকাপ ফুটবলের আয়োজক ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেনসহ তিনটি দেশের জাতীয় দলের জার্সি উপহার পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 07:32 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করে ব্রাজিল, স্পেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের ফুটবল দলের জার্সি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস, স্পেনের রাষ্ট্রদূত লু্ তেজাদা ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন জোয়ার্দ দে জং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

“রাষ্ট্রপতি সাক্ষাতের সময় বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর সার্বিক সাফল্য কামনা করেন।

“তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের ফুটবলপ্রেমী বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।”

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।