২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের পরিবহন ধর্মঘট স্থগিত

ঢাকা ও গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলোতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 06:14 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

মঙ্গলবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল এবং ঢাকা উত্তর ও গাজীপুরে বাস চলবে বলে আন্দোলনকারীরা জানান।

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন সাংবাদিকদের জানান, ঢাকায় অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনায় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হয়।

এই প্রেক্ষিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ২৯ মে পর্যন্ত স্থগিত করে বলে মমতাজ উদ্দিন জানান।

ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আমিনুল হক শামীম জানান, নেত্রকোনা জেলা প্রশাসককে প্রত্যাহার, মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধ, পুলিশি চাঁদাবাজি বন্ধ, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চুক্তি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে।

জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল এবং ঢাকা উত্তর ও গাজীপুর।