২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ৫ শিবিরকর্মী আটক

ঝালকাঠী সদরের বাসন্ডা গ্রাম থেকে পুলিশ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:42 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে এ আটক অভিযান চালানো হয়।

ঝালকাঠী সদর থানার পরিদর্শক শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুর দেড়টার দিকে শহরতলীর বাসন্ডা গ্রামের মাওলানা জাকির হোসেনের বাড়িতে গোপন বৈঠকরত অবস্থায় এদের আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় বাড়ির মালিক জাকির হোসেন পালিয়ে যান বলে জানান শীলমনি চাকমা।

আটকরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার মো. এমদাদ হোসেন, সদরের এনামুল হক, পটুয়াখালীর কলাপাড়ার হাবিবুর রহমান, মো. তাওহিদ এবং বরগুনার নিজামউদ্দিন।

এদের মধ্যে চার জন স্থানীয় নেছারাবাদ মাদ্রাসার এবং অপরজন ঝালকাঠী শহরের ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র এবং শিবিরের সক্রিয় কর্মী।

এ ব্যাপারে তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি শীলমনি চাকমা।