ধূমপানে জরিমানা গুণলো ফরিদপুরের সাতজন
ধূমপান করায় ফরিদপুর শহরে সাতজন ধূমপায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই জানান, বিশ্ব তামাক মুক্ত দিবসকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টার দিকে জেনারেল হাসাপাতালের ফটক, টেপাখোলা বাসস্ট্যান্ড, লেকপাড় ও টেম্পু স্ট্যান্ডে অভিযান চালানো হয়।
বিভিন্ন স্থানে আইন অমান্য করে ধূমপান করায় তাদেরকে এ জরিমানা করা হয়।
