২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোর শহরের বারান্দিপাড়ায় মঙ্গলবার এক যুবককে গুলি করে হত্যা করেছে কয়েকজন যুবক, যারা তার বন্ধু বলে স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

নিহত হাফিজুর রহমান (২৪) ঝুমঝুমপুর এলাকার মনা মিয়ার ছেলে। তিনি স্থানীয় আহাদ জুট মিলের শ্রমিক ছিলেন।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, বেলা আড়াইটার দিকে বারান্দিপাড়া লিচুতলাতলায় ব্রিজের কাছে হাফিজুর তার বন্ধুদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ তাকে গুলি করে চলে যায় অন্যরা।

হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, কী কারণে তাকে হত্যা করা হয় তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

হাফিজুরের ভাই আজিজুর রহমান জানান, শহীদ, এনামুল, মিঠু ও আইয়ুব আলীসহ ৫/৬ জন তার ভাইকে হত্যা করেছে বলে তিনি জেনেছেন। তারা সকলে হাফিজুরের বন্ধু বলেও তিনি জানান।