নূর হোসেনের বাস থেকে গুলিভরা অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের মালিকানাধীন একটি বাস থেকে গুলিসহ পিস্তল ও রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সোমবার রাত ১টার দিকে শিমরাইল টেকপাড়া এলাকায় পার্কিংয়ে রাখা নূর হোসেনের ‘এবিস পরিবহন’র বাসে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের এ অভিযানে সেখানকার একটি বাসের চালকের আসনের নিচ থেকে তিনটি রিভলবার, একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এবিস পরিবহন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড হয়ে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করত।
শিমরাইল টেকপাড়া এলাকায় পলাতক কাউন্সিলর নূর হোসেনের বাড়ি থেকে গত ১৫ মে মালামাল ক্রেকাকের সময়ও অস্ত্র পাওয়া গিয়েছিল। তার আগে তার দোকানে অভিযান চালিয়েও অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ।
