২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১ কেজি স্বর্ণসহ যুবক আটক

যশোরের বেনাপোলে এক কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:36 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালি চেকপোস্ট থেকে মিঠুন মিয়াকে (২০) আটক করা হয়, ওই সময় তার কাছে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

মিঠুন মিয়া বেনাপোলের পুটখালি গ্রামের মোস্তাক মিয়ার ছেলে বলে বিজিবি জানিয়েছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল আমড়াখালি চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধ করে।

পরে মোটরসাইকেল আরোহী মিঠুনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি একশ’ গ্রাম।

মিঠুনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও আটক সোনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।