২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া শহরে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার দুপুরে দাতিয়ারা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন বাপ্পী (২৫) ও আবুল হাসান টিপু (২৭)।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতারা শহরের দাতিয়ারার একটি বাসায় অভিযান চালান।

এ সময় পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়।

এ দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান হুমায়ুন কবির।