২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে মুদি দোকান

চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার মধ্যম রামপুরা এলাকায় একটি মুদি দোকানে আগুন লেগে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 01:34 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার ভোররাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সজল দেবনাথের দোকানে আগুন লাগে।

দমকল বাহিনীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান, রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা তার।