২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নারীর গলা কাটা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সদর উপজেলায় এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সকালে উপজেলার পঞ্চসার এলাকা থেকে ফরিদা বেগমের (৫০) লাশটি উদ্ধার করা হয়।

ওই এলাকার প্রয়াত বাবুল শেখের স্ত্রী ফরিদা বাড়িতে একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

মুক্তারপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. মোশারফ হোসেন জানান, রোববার রাতের কোনো এক সময় ফরিদার মাটির ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।