২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি দক্ষিণের প্রশাসককে প্রত্যাহার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আলমগীরকে প্রত্যাহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

পরবর্তী পদায়নের জন্য আলমগীরের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগে ন্যস্ত করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

তবে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন করে কাউকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা অতিরিক্ত সচিব নূর জাহানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে।

আর ভূমি সংস্কার বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব নূর মোহাম্মদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব দীলিপ কুমার দাসকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব গোলাম রহমান মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি কর্মকর্তা যুগ্ম-সচিব মজিবুর রহমান আল মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।