২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মেডিকেল কলেজের স্থান নির্বাচন নিয়ে আন্দোলন

জামালপুরের শাহাপুর মৌজায় ব্রহ্মপুত্র বাইপাস এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টার চত্বরে এ নিয়ে আয়োজিত মানববন্ধনকালে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাসুম রেজা রহিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও ছাত্রনেতা ফারহান আহমেদ।

তাদের দাবি মেডিকেল কলেজ ব্রহ্মপুত্র বাইপাস এলাকার পরিবর্তে জামালপুরে জেনারেল হাসপাতালের পাশে পাথালিয়া এলাকায় করতে হবে।

২০১৩ সালে ইসলামপুরে জনসভায় ফের ক্ষমতায় গেলে জামালপুরে মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ  হাসিনা। সম্প্রতি জামালপুরে মেডিকেল কলেজ স্থাপন করার অনুমোদ দেয় একনেক।

কিন্তু মেডিকেল কলেজ স্থাপনের জন্য শাহাপুর মৌজায় ব্রহ্মপুত্র বাইপাস এলাকায় জমি অধিগ্রহণের সার্ভে শুরু হলে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ এর প্রতিবাদে আন্দোলনে নামে। একই সঙ্গে জেনারেল হাসপাতালের পার্শ্ববর্তী এলাকা পাথালিয়াবাসীও তাদের এলাকায় কলেজটি স্থাপনের জন্য আন্দোলন শুরু করে।