২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের দেলদুয়ারে জমি নিয়ে সংঘর্ষে আব্দুর রহমান (৪২) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 03:51 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মাদারকোল মসজিদের ইমাম ও উপজেলার উত্তর পাড়ার মৃত বাসির মাওলানার ছেলে।

দেলদুয়ার থানার ওসি চাঁনমিয়া জানান, শনিবার আব্দুর রহমানের সাথে মাদারকোল গ্রামের মোন্তাজ মিয়ার জমি নিয়ে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে মোন্তাজ মিয়ার ছেলে মজনু মিয়া, আব্দুল লতিফ ও মো. ইসমাইল আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আব্দুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।