২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডাকাতের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই পুলিশ আহত

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই পুলিশ আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:49 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, রোববার ভোর ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় চকরিয়া-লামা আলীকদর সড়কে এ ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হয়।

আটক আবদুল মজিদ পুতু (২৮) উপজেলার পালাকাটা এলাকার হাজি হোসেন আহমদের ছেলে।

আহত চকরিয়া থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম ও ফরিদুল আলমকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।।

ওসি প্রভাষ চন্দ্র বলেন, “সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির খবর পেয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি করে। এসময় দুই পুলিশ আহত হয়।

এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আবদুল মজিদকে আটক করা হয়।”

মজিদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে বরে জানান ওসি প্রভাষ।